খেলাধুলা ডেস্ক:
সেঞ্চুরি করা কি তবে ছেড়েই দেবে ভারতীয় ব্যাটসম্যানরা! একের পর এক ব্যাটসম্যান সেঞ্চুরি করবে, আর ভারত হারবে- এমনটা নিশ্চয় চায় না ভারতীয় ক্রিকেট সমর্থকরা। প্রতিটি ম্যাচেই সেঞ্চুরির দেখা পাচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানরা।
প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা, তৃতীয় ম্যাচে বিরাট কোহলির পর এবার সেঞ্চুরি পেলেন শিখর ধাওয়ান (১২৬) এবং বিরাট কোহলি (১০৬)। তবুও জয়ের দেখা পেলো না ভারত। হেরে গেলো ২৫ রানের ব্যবধানে।
অস্ট্রেলিয়ার করা ৩৪৮ রানের বিশালে স্কোরের জবাবে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরির সঙ্গে শুধুমাত্র রোহিত শর্মা (৪১) যা একটু সঙ্গী হতে পেরেছিলেন ব্যাট হাতে। বাকিরা ছিলেন শুধু আসা যাওয়ার মিছিলে।
যে কারণে ৪৯.২ ওভারে ২৩২ রানেই অলআউট ভারত। ফলে ২৫ রানে আরও একটি পরাজয় বরণ করতে হলো ভারতকে। প্রথম তিন ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। এবার হারলো টানা চতুর্থ ম্যাচ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন