আন্তর্জাতিক ডেস্ক:: ভারতে গরু জবাই এবং গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকরকে হত্যার হুমকি দিয়েছে আইএস। টাইমস অব ইন্ডিয়ার সূত্রে এমনটাই জানা গেছে।
গোয়া পুলিশ হুমকি দিয়ে পাঠানো চিঠির কপি রাজ্যের সব পুলিশ স্টেশনে পাঠিয়েছে। এটি পাঠানো হয়েছে সন্ত্রাসবিরোধী স্কোয়াডেও।
আইজিপি বি রেঙ্গানাথান জানিয়েছেন, এ বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। তিনি আরো জানিয়েছেন, বেনামি এই চিঠিতে মোদি ও পরিকরকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, যখন থেকে তোমরা গরুর মাংস নিষিদ্ধ করেছ, তখন থেকে তোমাদের ওপর নজর রাখছি আমরা।
এদিকে এই হুমকির পর প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকরের নিরাপত্তা আরো বাড়ানোর চিন্তা করছে ভারতীয় প্রশাসন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন