শীর্ষ সংবাদ

৫ ফেব্রুয়ারি সারা দেশে ‘পুড়ে যায় মন’

01879বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে আসছেন ঢালিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী সাইমন-পরি। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এ সিনেমাটি ২৯ জানুয়ারি, মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

ছবিটির মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে ইউটিউবে চারটি গান প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। প্রকাশের পর গানগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এ প্রসঙ্গে সিনেমার পরিচালক অপূর্ব বলেন, ‘পুড়ে যায় মন’ সিনেমাটি আগামী ৫ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু দর্শকদের কথা মাথায় রেখে এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি দিলে বেশি সংখ্যক দর্শক সিনেমাটি দেখতে পাবেন।’

শরিফ চৌধুরি প্রযোজিত ও সনি মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ সিনেমাটি গত ২৯ নভেম্বর সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এ সিনেমার মাধ্যমেই সাইমন-পরিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।

সিনেমার গল্পে দেখা যাবে, একই এলাকায় জন্ম সাইমন ও পরিমনির। ছোটবেলা থেকেই একসঙ্গে হেসে-খেলে বড় হয়েছেন তারা। একসময় দুজনের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। তবে তারা বুঝতে পারে না, এটা কী শুধুই বন্ধুত্ব নাকি প্রেম! দীর্ঘদিন কাছাকাছি থেকেও সময়ের টানে আলাদা হয়ে যায় পরি-সাইমন। তবে তারা কেউই এই আলাদা হওয়াটা মেনে নিতে পারে না। সাইমন পরিমনিকে ছাড়া পাগল প্রায়।

এ সিনেমায় সাইমন-পরি ছাড়াও অভিনয় করেছেন মিজু আহমেদ, আলীরাজ, শরিফ চৌধুরি প্রমুখ। সংগীত পরিচালনা করছেন জাবেদ আলম কিসলু, হুমায়ন, রুমি সেন। প্রকাশিত এ সব গানে কণ্ঠ দিয়েছেন-সংগীতশিল্পী পড়শী, ইমরান, হুমায়ন, খেয়া, পারভেজ, কর্নিয়া, রুমা, পুলক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.