শীর্ষ সংবাদ

শাবনূরের ছেলে আইজান অসুস্থ

Shabnur20160116180753বিনোদন ডেস্ক::
জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের একমাত্র পুত্র আইজান নেহান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। শাবনূরের পারিবারিক সূত্রে জানা যায়, নেহান ফুড পয়জনে আক্রান্ত। এজন্য তার শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং এক পর্যায়ে তার বমি হতে থাকে। ছেলের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান শাবনূর।

তিনি বলেন, `আইজানের বয়স দুই বছর।আমি কখনই তাকে বাইরের খাবার খাওয়াই না। কিন্তু হঠাৎ করেই আমার এক সহকারী আমার অনুপস্থিতিতে গত বৃহস্পতিবার আইজানকে বাইরের খাবার খাওয়ায়। এরপর থেকেই ওর জ্বর ও বমি শুরু হয়। আস্তে আস্তে অবস্থা খারাপের দিকে গেলে ডাক্তারের পরামর্শ নেই। প্রথমদিকে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আল্লাহর রহমতে এখন অবস্থা অনেকটাই ভালো।`

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সিডনির অবার্ন হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন চিত্রনায়িকা শাবনূর। এরপর থেকেই স্বামী-সন্তান-সংসার এই তিন `স` এর মাঝেই নিজেকে বন্দি রেখেছিলেন নন্দিত এই অভিনেত্রী।

চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়ায় মুটিয়েও গিয়েছিলেন তিনি। তার সময় কেটেছে ঢাকা টু অস্ট্রেলিয়া করে।

তবে শাবনূর ভক্তদের জন্য সুখবর হলো আবারো তিনি বড় পর্দায় ফিরতে চাইছেন। সে লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছেন তিনি। কমিয়ে আনছেন শরীরের ওজন। সম্প্রতি একটি বিজ্ঞাপনের মডেল হয়েও কাজ করেছেন তিনি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.