আন্তর্জাতিক ডেস্ক: মুখের পর্দা সরিয়ে কথা না বললে মুসলিম নারীদের যুক্তরাজ্য থেকে বিতাড়িত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুধু তাই নয় ইংরেজি ভাষা শিখতে ব্যর্থ হলেও একই পরিস্থিতিতে পড়তে হবে বলে জানান তিনি।
ব্রিটেনে থাকা বিচ্ছিন্ন সম্প্রদায়ের নারীদের ইংরেজি ভাষা শিক্ষার জন্য ২ কোটি পাউন্ড তহবিল গঠনের পরিকল্পনা প্রকাশের পর সোমবার এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ব্রিটেনে প্রবেশের দুই থেকে আড়াই বছর পর অভিবাসীদের ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যথায় তাদের বিতাড়িত করা হবে। প্রায় ১ লাখ ৯০ হাজার মুসলিম নারী রয়েছেন যাদের ২২ শতাংশের ইংরেজিতে দক্ষতা সীমিত।
ইংরেজি ভাষার অদক্ষতার কারণে মুসলিমরা উগ্রবাদীদের দ্বারা সহজেই প্রভাবিত হয়ে পড়ছে এবং ব্রিটেনে তাদের অবস্থাও নাজুক হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও যে সকল দম্পতি পাঁচ বছরের ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদেরও দুই থেকে আড়াই বছর পর ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে তিনি জানিয়েছেন।
এদিকে, ক্যামেরনের এ মন্তব্যের পর মুসলিম দল ও প্রতিপক্ষ দলগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন