শীর্ষ সংবাদ

এবার ‘ঢাকা ড্রিম’ নিয়ে আসছে পরিমনি

full_730162319_1453223647বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে অল্প সময়ের মধ্যে যে কয়জন অভিনেত্রী দর্শকদের মঝে জনপ্রিয় হয়ে উঠেছেন তাদের মধ্যে পরিমনি অন্যতম। এরই মধ্যে দর্শদের জন্য বেশ কিছু হিট হিট ছবিও উপহার দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার পরিমনি অভিনীত ‘ঢাকা ড্রিম’ শিরোনামের নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখে।

ছবিটি রচনা ও পরিচালনা করেন প্রসুন রহমান। নিয়াজ মাহবুব এর চিত্রনাট্যে ‘ঢাকা ড্রিম’এ পরিমনির বিপরীতে অভিনয় করেন দর্শকপ্রিয় অভিনেতা সাইমন সাদেক।

এ প্রসঙ্গে পরিমনি বলেন, গল্পটা সত্যই আমার কাছে অনেক ভালো লেগেছে। অভিনয় করেও অনেক মজা পেয়েছি। গল্পটির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘গল্পাটির ব্যাপারে আমি এখন কিছুই বলতে চাই না। কারণ এতে কিছু আকর্ষণ রয়েছে। আশা করি দর্শকরা হলে গিয়ে ছবিটি উপভোগ করবে।’

এদিকে ‘ঢাকা ড্রিম’এ গুরুত্বপুর্ণ একটি চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুকে। এ ছবিতে তার চরিত্র থাকবে সম্পূর্ণ ভিন্ন রুপে। তাকে দেখা যাবে হত দরিদ্র থেকে উঠে আসা এক পতিতার ভূমিকায় অভিনয় করতে। এমনকি পরিমনির ফুফুর চরিত্রে দেখা যাবে তাকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.