শীর্ষ সংবাদ

১লা জানুয়ারি ‘মান্না উৎসব’

manna fest-650বিনোদন ডেস্ক :: প্রয়াত নায়ক মান্নার নামে প্রতিষ্ঠিত মান্না ফাউন্ডেশনের উদ্যোগে আগামি বছরের ১লা জানুয়ারি রাজধানীর শিশু একাডেমি চত্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মান্না উৎসব। বর্ণাঢ্য এ আয়োজন সফল করতে চলচ্চিত্র শিল্পী সমিতি একাত্বতা ঘোষণা করেছে।
গত বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোঁরায় শেলী মান্নার আহ্বানে এক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে মান্না ফাউন্ডেশনের সব ধরনের কর্মকাণ্ডে পাশে থাকবে চলচ্চিত্র শিল্পী সমিতি।
মত বিনিময় সভায় শিল্পী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, সহসভাপতি ওমর সানি, কার্যনির্বাহী সদস্য মৌসুমী ও রিয়াজ। আরও উপস্থিত ছিলেন শাবনূর, পপি, সাইমন, নিরব, শিবা সানু, দীপুল দেওয়ান, জায়েদ খান, নৃত্য পরিচালক মাসুম বাবুল, ইমদাদুল হক খোকনসহ প্রমুখ।
মান্না ফাউন্ডেশন এযাবৎ সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। জনপ্রিয় এই নায়কের মৃত্যুর পর সংগঠনটি গঠন করে তার পরিবার। শুরু থেকে এর চেয়ারপারসন হিসেবে আছেন মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি জানান, সংগঠনটির কর্মপরিধি আরও ব্যাপক হচ্ছে। মান্না ফাউন্ডেশনের সঙ্গে এবার একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.