শীর্ষ সংবাদ

ক্যান্সার রোগীর শেষ ইচ্ছা পূরণে হৃতিক

hrithik_bg_201277157বিনোদন ডেস্ক::সামাজিক দায়বদ্ধতা থেকে তারকারা দাতব্যসেবায় এগিয়ে আসেন। তারা প্রমাণ করেন, টাকা না থাকলেও মানুষের কল্যাণ কিংবা ভালো কাজ করা যায়। শুধু প্রয়োজন অনুপ্রেরণা আর সদিচ্ছা। বলিউডের সুপারস্টার হৃতিক রোশন ভালোভাবেই তা প্রমাণ করলেন।

হৃতিক এখন ভারতের মধ্যপ্রদেশের জাবালপুরে ‘মহেঞ্জোদারো’ ছবির কাজ করছেন। সেখানেই তিনি জানতে পারেন, ক্যান্সার আক্রান্ত এক রোগীর শেষ ইচ্ছা তার সঙ্গে দেখা করা। জাবালপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা বাঁচবেন আর অল্প ক’দিন।

হৃতিকের সঙ্গে তার দেখার করার আকুল ইচ্ছার কথা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তা পৌঁছে দেয় ছবিটির পরিচালক আশুতোষ গোয়াড়িকরের কাছে। তিনিই ৪১ বছর বয়সী এই তারকাকে জানান খবরটি।

ভক্তের ব্যাধি ও শেষ ইচ্ছার কথা শুনে তার সঙ্গে দেখা করতে সম্মতি জানান হৃতিক। তিনি সব ব্যবস্থা করে ওই রোগীকে নিজের ওঠা হোটেলে আসার আমন্ত্রণ জানান। একেই বলে মানবতা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.