খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০টি ম্যাচ শেষ হয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকার লড়াইয়ে ব্যস্ত অংশগ্রহণকারী ছয় দল।
এখন পযর্ন্ত বিবেচনায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের শীর্ষ চারে থাকার সম্ভাবনা বেশি। বাজে পারফরম্যান্সের কারণে চিটাগং ভাইকিংস ও সিলেট সুপারস্টার্স দ্বিতীয় পর্বে নাও উঠতে পারে। অলৌকিক কিছু হলে এই দুই দল শীর্ষে উঠতে পারে।
দলগত লড়াইকে ছাপিয়ে ব্যক্তিগত লড়াইও জমে উঠেছে। ব্যাটে বলে সমান তালে পারফরম্যান্স করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। প্রথম ২০ ম্যাচ শেষে ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষ তিন ক্রিকেটারকে খুঁজে বের করা হয়েছে। এক নজরে তা দেখে নেওয়া যাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন