তালেবান প্রধান মোল্লা আখতার মানসুর মারা গেছেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন আফগানিস্তানের কর্মকর্তারা।
সিনহুয়া আফগানিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে জানান, বুধবার তালেবানের শীর্ষ নেতৃত্বসম্পর্কিত বিতর্ক নিয়ে বৈঠকে বসে সংগঠনের নেতারা। এ সময় তালেবানের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হন মানসুর। শেষ পর্যন্ত তিনি মারা যান।
জঙ্গি গ্রুপটি দুইভাগ হয়ে যাওয়া এ ঘটনা ঘটে। চলতি বছরের জুলাই মাসে মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যু নিশ্চিত করার পর শীর্ষ নেতা নির্বাচন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে উগ্রপন্থি সংগঠনটি। এ নিয়ে অনেক দিন ধরে চলছে দ্বন্দ্ব।
নতুন প্রধান হিসেবে মোল্লা মানসুরের নাম ঘোষণার পর তাকে প্রত্যাখ্যান করে একাংশের তালেবান অনুসারী। এ নিয়ে চলা বিরোধে শেষ পর্যন্ত বিরোধীদের গুলিতে আহত হন মোল্লা মানসুর।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন