শীর্ষ সংবাদ

গোয়াইনঘাটে শ্রমিকের মুত্যু : পরিবারের দাবি হত্যা

1429292322গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাওনা টাকার জন্য মারধর করায় এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত শাহাদত হোসেন উপজেলার নয়াগাঙের পার গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। বুধবার সকালে উপজেলার মোহাম্মদপুর ছড়ারপার গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গোয়াইনঘাটের জাফলং মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা পাথর ব্যবসায়ী নজরুল ইসলাম তার শ্যালক শাহাদত হোসেনের কাছে পাথর বিক্রির সাড়ে ৪ হাজার টাকা পান। পাওনা টাকার জন্য মঙ্গলবার রাতে শাহাদতকে ধরে নিয়ে মারধর করেন নজরুল। মারধরের একপর্যায়ে শাহাদত মারা যান বলে অভিযোগ উঠেছে।

নিহতের স্ত্রী সাহেরা জানান নজরুল আমার স্বামীর কাছে কিছু টাকা পায়। সেই টাকার জন্য আমার স্বামীকে হাত পা বেঁধে রাতভর বেধরক মারধর করেন। মারধরের এক পর্যায়ে তার মৃত্যু হয়।

কিন্তু নজরুলের পরিবারের দাবি শাহাদত ঘরের আড়ার সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এস আই জাকির হোসেন গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের পাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি এম এ হাই জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.