শীর্ষ সংবাদ

বালাগঞ্জের এসিল্যান্ড বললেন, ‘সিলেটি নিয়ে কটুক্তি করিনী’

daily-sylhet-sylhet-map4শামীম আহমদ, বালাগঞ্জ::
বালাগঞ্জ উপজেলার সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সিলেটীকে নিয়ে প্রকাশ্যে কটুক্তি করার অপরাধে বালাগঞ্জ থেকে তাকে অন্যত্র বদলী করা হয়েছিল। বালাগঞ্জ উপজেলার সহকারী ভুমি কমিশনার (এসিল্যান্ড) নাজমুল ইসলাম সরকারের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে অভিযোগ উঠে অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত এবং সিলেটীকে নিয়ে প্রকাশ্যে কটুক্টি করার বিষয়ে।

এসিল্যান্ড অফিসের কর্মকর্তা-কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে এসিল্যান্ড তার নিজ অফিসে কাজ করছিলেন। এ সময় তিনি একজন অসুস্থ ব্যক্তিকে ‘বালাগঞ্জ উপজেলা তপশীলদার সমিতি’ থেকে মোটা অংকের টাকা সাহায্য করার কথা বলেন। অসুস্থ ব্যক্তিকে সাহায্যের বিষয়ে কেউ কর্নপাত না করায় এসিল্যান্ড কিছুটা উত্তেজিত হয়ে সিলেটী এবং অর্থমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে বলেন “সিলেটিরা ফকিরনীর পুলাপাইন, “তারা লন্ডন গিয়ে বাথরুমের মত ঘরে বসবাস করে”, এছাড়া তিনি অর্থমন্ত্রীকে “বেকামা মন্ত্রী” বলেও কটুক্তি করেছেন বলেও অভিযোগ উঠে।

এসিল্যান্ড অফিসের কর্মকর্তা-কর্মচারী এসিল্যান্ডের কটুক্তির প্রতিবাদ করেন। এসময় অফিসের লোকজনের তোপের মুখে পড়ে এসিল্যান্ড নাজমুল ইসলাম সরকার তার অধিনস্থদের শাসিয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা দাবী করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলার বোয়ালজুড় ইউপির মেম্বার নজরুল ইসলাম বকুল বলেন, এসিল্যান্ডের মত উচ্চ শিক্ষিত একজন কর্মকর্তার সিলেটী এবং অর্থমন্ত্রীকে নিয়ে এ ধরনের কটুক্তি করায় আমরা হতাশ হয়েছি। তাই এসিল্যান্ডকে সিলেটীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এসিল্যান্ডের বক্তব্য: বালাগঞ্জ উপজেলা সহকারী ভুমি কমিশনার (এসিল্যন্ড) নাজমুল ইসলাম সরকারের বিরুদ্ধে সিলেটি নিয়ে কটুক্তি ও সিলেট বিদ্বেষী মন্তব্য করার অভিযোগে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

বুধবার উপজেলায় কর্মরত সাংবাদিকদের কাছে এসিল্যান্ড বলেন, পূণ্যভূমি সিলেটের লন্ডনী ও অর্থমন্ত্রী সম্পর্কে কটুক্তি করার দৃষ্টতা আমার নেই। তিনি বলেন আমার বিরুদ্বে যে কটুক্তির অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াটও উদ্দেশ্য প্রনোদিত। আমার চাকরি জীবনে সিলেট হবে স্মরনীয় স্থান। তিনি সাংবাদিক সহ সকল মহলের দৃষ্টি আকর্ষন করে বলেন, সিলেটের প্রবাসীদের রেমিটেন্স দিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছে।

সিলেট আধ্যাধিক রাজধানী উল্লেখ করে তিনি আরও বলেন, মাননীয় অর্থমন্ত্রীর মহোদয় সম্পর্কে কোন ধরনের মন্তব্য আমার আদৌ সাজেনা। তাছাড়া মন্ত্রী মহোদয়ের প্রতি শ্রদ্বা রেখেই বালাগঞ্জ উপজেলা ভুমি ব্যবস্থাপনাকে সুন্দর ভাবে পরিচালনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। একটি ষড়যন্ত্রকারী মহল সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট এই অভিযোগটি তুলে আমার বিরুদ্ধে অপ্রচার করছে। এই অপ-প্রচারে সবাইকে কান না দেয়ার জন্য তিনি সচেতন মহলের প্রতি আহবান জানিয়ে এলাকার কাজে সকল মহলের সহযোগীতা কামনা করেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.