শীর্ষ সংবাদ

হবিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় আটক ২ বখাটে কারাগারে

ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ৮ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ-এ ভিডিও প্রকাশ করার ঘটনায় গ্রেফতারকৃত রাজন দেব ও নূরুল আমিন আহমেদ মনির নামে দুই ধর্ষককে গতকাল বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে আদালতে ৮ দিনের রিমান্ড প্রার্থনা করা হবে। অপরদিকে বুধবার বিকেলে ভিকটিমের মেডিকেল সম্পন্ন হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, ভিকটিমের মেডিকেল সম্পন্ন হলেও এখনও ফলাফল পাওয়া যায়নি। মামলার অপর তিন আসামীতে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, গত ১৭ জুন সকালে শহরতলীর আনোয়ারপুর ৮ম শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয় যাবার পথে পিটিআই এলাকায় একদল বখাটে তাকে অপহরণ করে। পরে মেয়েটিকে ধর্ষণ করে তারা। এসময় ধর্ষণের পুরো ঘটনায় মোবাইল ফোনে ধারণ করা হয়। লজ্জায় মেয়েটি কাউকে বিষয়টি জানায়নি। পরে এই ভিডিও দেখিয়ে একাধিকবার ছাত্রীটিকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে তারা।
সর্বশেষ ছাত্রীটি তাদের আহবানে সাড়া না দিলে বখাটেরা সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ-এ ছেড়ে দেয়। পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে দুই বখাটেকে গ্রেফতার করে পুলিশ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.