সবুজ সিলেট ডেস্ক
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধের সংগঠক, সমাজসেবক এবং সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান-এর মৃত্যুতে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। নিচে তাদের শোক গুলো তুলে ধরা হলো।
অর্থমন্ত্রীর শোক
শোকবার্তায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি গভীর শোক জানিয়ে বলেন, আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মত সৎ, বিনয়ী ও সরল চরিত্রের মানুষ এ যুগে বিরল। সিলেটের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনে তার অসামান্য অবদান রয়েছে। তার মৃত্যুতে সিলেটে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়।
মন্ত্রী তার বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শিক্ষামন্ত্রীর শোক
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
সুইডেনের রাজধানী স্টকহোম থেকে পাঠানো এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন- আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ছিলেন আজীবন সংগ্রামী এক জননেতা। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন সিলেট আওয়ামীলীগ পরিবারের অভিভাবক- পাশাপাশি সিলেট এর আপমর জনতার কাছে পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
শিক্ষামন্ত্রী তাঁর শোক বার্তায় বলেন- ২০০৭ সালের ১/১১-এর সময় জননেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কারাগারে ছিলেন তখন আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান সিলেট-এর আওয়ামীলীগকে সংগঠিত করে অত্যন্ত দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়ে গেছেন। কোন লোভ, প্রলোভন তাকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্ছুত করতে পারেননি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে তিনি কাজ করে গেছেন। এজন্য তাঁকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান-কে তাঁর ব্যক্তিগত জীবনের অভিভাবক উল্লেখ করে বলেন- আমার চলার পথে সুফিয়ান ভাই আমাকে সমর্থন, পরামর্শ ও সাহস যুগিয়েছেন। তা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবো। তাঁর মৃত্যুতে আমি এবং সিলেটবাসী হারিয়েছি আমাদের অকৃত্রিম হৃদয়ের অভিভাবককে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে- আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার সংগ্রামে তাঁর মতো নেতার বড় বেশি প্রয়োজন ছিল। তাঁর অভাব কোনদিন পূরণ হবার নয়।
শিক্ষামন্ত্রী মরহুম জননেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান’র শোক
বর্ষিয়ান নেতা, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান।
শোক বার্তায় তিনি বলেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ছিলেন একজন ত্যাগী ও সংগ্রামী মুজিব সৈনিক। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
হুইপ শাহাব উদ্দিনের শোক
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি। হুইপ এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে হুইপ বলেন, আবদুজ জহির সুফিয়ান ছিলেন সিলেটের অন্যতম একজন রাজনীতিবিদ। সিলেটের রাজনীতিতে তাঁর অনেক অবদান রয়েছে। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হলো তা পূরণ হওয়ার নয়।
বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিনের শোক
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক বর্ষিয়ান জননেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি। তিনি ছিলেন সিলেটের আপমর জনতার কাছে পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে সিলেটবাসী হারালো এক রাজনৈতিক অভিভাবককে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা অপূরনীয়।
বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি মরহুম জননেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
কেয়া চৌধুরী’র শোক
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
শোক বার্তায় তিনি বলেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান সিলেটের আওয়ামী পরিবারের একজন ত্যাগী ও সংগ্রামী মুজিব সৈনিক। সিলেটবাসী আজ একজন অভিভাবককে হারিয়েছে। আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের শূন্যতা কখনও পূরণ হবে না। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সিলেট জেলা প্রশাসকের শোক
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী ছুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।
এক শোক বার্তায় জেলা প্রশাসক বলেন, জনাব ছুফিয়ান চৌধুরী ছিলেন দেশপ্রেমিক পরিছন্ন রাজনীতিবিদ ও সমাজসেবার অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর মৃত্যুতে সিলেট তথা দেশ এক অভিজ্ঞ ও প্রবীণ অভিভাবককে হারালো। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করে তিনি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মহানগর আওয়ামী লীগের শোক
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান সিলেটের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে সিলেটের মানুষ একজন সত্যিকারের অভিভাবককে হারাল। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মহানগর বিএনপির শোক
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও সদস্য সচিব বদরুজ্জামান সেলিম।
নেতৃবৃন্দ এক শোক বার্তা বলেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে সিলেটবাসী হারিয়েছে এক রাজনৈতিক অভিবাবককে। সিলেটের সর্বজনীন সম্মানিত ব্যাক্তি আব্দুজ জহির চৌধূরী সুফিয়ানের মৃত্যুাতে সিলেটবাসীর যে অপুরন ক্ষতি সাধিত হয়েছে তা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেধনা জ্ঞাপন করেন।
সিলেট জেলা প্রেসক্লাবের শোক
প্রবীণ রাজনীতিবিদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে।
জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত্তার আজাদ এক শোকবার্তায় প্রয়াত রাজনীতিবিদ আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের রুহের মাগফেরাত কামনা করেন।
আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের শোকাহত পরিবারের প্রতি জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর সমবেদনাও জানানো হয়।
সিলেট চেম্বারের শোক
সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেট জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এর মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ ও পরিচালনা পরিষদের সকল সদস্যগন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান সিলেটের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে সিলেটের মানুষ একজন সত্যিকারের অভিভাবককে হারাল। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ্ তাআলা যেন শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করেন।
জেলা জাপার শোক
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক বর্ষিয়ান নেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা, সাবেক পৌর মেয়র বাবরুল হোসেন বাবুল, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, জেলার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান প্রমুখ।
গতকাল বুধবার নেতৃবৃন্দ এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সিলেট মহানগর যুবলীগের শোক
সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট মহানগর যুবলীগ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গণে অপূরণীয় ক্ষতি হয়েছে। মরহুম সুফিয়ান চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ট সৈনিক ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী পরিবার এক অভিভাবককে হারালো।
বিবৃতিদাতারা মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, সদস্য রিমাদ আহমদ রুবেল।
ছাত্রলীগের শোক
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বর্ষীয়ান জননেতা আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেইন, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।
এক শোকবার্তায় তারা প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র শোক
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেট বিভাগীয় ট্রাস্টি নেতৃবৃন্দরা।
গতকাল এক শোক বার্তায় ট্রাস্টি চন্দ্রন রায় বলেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান একজন সৎ ন্যায়বান ব্যক্তি ছিলেন। তিনি শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি একজন সমাজসেবকও ছিলেন। এছাড়াও তিনি মহান মুক্তিযোদ্ধের এক সংগঠকও ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের শোক
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বর্ষীয়ান রাজনীতিবিধ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ। সিলেট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি এম.এম. জাকারিয়া ও সাধারণ সম্পাদক এম. সোহেল আহমদ এক শোক বার্তায় বলেন, সিলেটবাসী আজ একজন অভিভাবককে হারিয়েছে। আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের শূন্যতা কখনও পূরণ হবে না, তিনি ছিলেন আওয়ামীলীগে এক নিস্বার্থবান নিবেদিত প্রাণ। তাঁর এই বিদেহি আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় অন্যান্যদের মধ্যে হলেন, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক এ. গাফ্ফার রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কায়েছ, জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক জহির রায়হান, সদস্য সচিব সাইফুল ইসলাম বাবু, সদর উপজেলা সভাপতি গোলাম কিবরিয়া পিনু, সাধারণ সম্পাদক মামুন আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কেফায়ত উল¬াহ, যুগ্ম আহ্বায়ক রুবেল রানা, এখলাছ আলী, আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, সদস্য সচিব জয়নাল আবেদিন প্রমুখ।
ইব্রাহিম সৃতি সংসদের শোক
সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক সর্বজন শ্রদ্ধেয় আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইব্রাহিম সৃতি সংসদের সভাপতি ডাঃ আরমান আহমদ শিপলু ও সাধারণ সম্পাদক মেহেদী কাবুল। এক শোক বার্তায় বর্ষীয়ান এই রাজনিতীবিদের পরকালীন সুখময় জীবন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন