শীর্ষ সংবাদ

পলাতক শাহাদাতকে গ্রেফতারে পুলিশের তিন টিম

sahadatস্পোর্টস ডেস্ক :: শিশু গৃহকর্মী হ্যাপী (১১) নির্যাতনের ঘটনায় মামলা দায়ের হওয়ার পর এখনও বাসায় ফেরেননি ক্রিকেটার শাহাদাত। তবে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই পেসারকে গ্রেফতারে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের তিনটি টিম।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি মাহবুব হোসেন।
ওসি মাহবুব হোসেন বলেন, ‘আমরা শাহাদাতকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। গতকাল রাত ৪ টায় তার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। আমরা তাকে গ্রেফতারের জন্য সম্ভাব্য সকল জায়গায় খুঁজে দেখছি।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় গতকাল রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। শিশু হ্যাপী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।’
রোববার দুপুরের দিকে ক্রিকেটার শাহাদাত মিরপুর থানায় গিয়ে বাসার গৃহকর্মী নিখোঁজ হওয়ার দাবি করে সাধারণ ডায়েরি করেন। এর কয়েকঘন্টা পর বিকেলে মিরপুর ২ নম্বরের স্থানীয় বাসিন্দারা এক নির্যাতিত শিশুকে উদ্ধার করে। পরে ঐ শিশুটি শাহাদাতের বাসায় কাজ করতো বলে নিশ্চিত হয় পুলিশ।
উদ্ধারের সময় শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। তার চোখ ফোলা ছিলো। শিশুটির অভিযোগ, ‘শাহাদাত ও তার স্ত্রী তার ওপর নির্যাতন করেছে’।
আর এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় সমালোচনার মুখে পড়েন এই ক্রিকেটার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.