শীর্ষ সংবাদ

আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের জানাযার নামাজ বাদ জোহর দরগায় : লাশ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে সকাল ১১টা

10725স্টাফ রিপোর্টার
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের প্রশসাক প্রবীন রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্বেয় নেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান আর নেই। গতকাল বুধবার বিকাল ৩টা ৫৫ মিনিটে সিলেট নগরীর সাগরদিঘীরপাড়স্থ তার বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন…।
আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান জানিয়েছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের জানাযা আজ বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্টিত হবে। পরে জানাযা শেষে মাজার করবস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। এর আগে সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মরহুমের মরদেহ সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদনের জানানোর জন্য আনা হবে বলেও জানান তিনি।
নি:সন্তান সুফিয়ান চৌধুরী মৃত্যুকালে স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। প্রিয় নেতার মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা তার বাসায় ভিড় করেন। এসময় অনেকেই প্রবীন রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্বেয় প্রিয় নেতার নিথর দেহের পাশে কান্নায় ভেঙে পড়েন। শোকাহত নেতৃবৃন্দ বলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের প্রশসাক প্রবীন রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্বেয় নেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে সিলেটবাসী হারিয়েছে একজন প্রিয় নেতা ও সুখ-দুঃখের সঙ্গী। সিলেটের সর্বস্থরের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী হারিয়ে তাদের প্রিয় অভিভাবক।
জানা যায়, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বেশ কয়েক মাস থেকে খাদ্যনালীতে ক্যান্সারে ভূগছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেন। গত কয়েকদিন থেকে তার অবস্থার অবনতি ঘটছিল। তাই তাকে বাসায় নিয়ে আসা হলে গতকাল বুধবার বিকাল ৩টা ৫৫ মিনিটে সিলেট নগরীর সাগরদিঘীরপাড়স্থ তাঁর বাসভবনে (৮৭ সাগরদিঘীরপাড়) তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন…।
বর্ষীয়ান এই নেতার লিখে জীবনবৃত্তান্ত থেকে জানা যায়, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের প্রশসাক প্রবীন রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্বেয় নেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ৭ই ফেব্রুয়ারী ১৯৩৮ সালে জন্মগ্রহন করেন। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাস্থ রণকেলী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মৃত আব্দুল মঈন চৌধুরী ও মৃত সৈয়দা খাতুন চৌধুরীর সন্তান। ১৯৫৬ সালে মেট্রিক পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন। পরে ১৯৬০ সালে পেশা হিসাবে ব্যবসা ও তৎকালীন (পাকিস্তান) ন্যাশনাল আওয়ামীপার্টি (ন্যাপ) যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬২ সাল থেকে দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত ন্যাপ সিলেট জেলা শাখার কোষাধক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। সংগঠিত মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় একজন সংগঠকের ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে ন্যাপ সিলেট জেলা শাখার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, পরবর্তীতে বাংলাদেশ ন্যাপের জাতীয় কমিটির সদস্য মনোনিত হন। পরে ১৯৭৮ সালে বেগম মতিয়া চৌধুরী (বর্তমান কৃষিমন্ত্রী ও প্রেসিডিয়াম মেম্বার, বাংলাদেশ আওয়ামীলীগ) সাথে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করে সিলেট জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ মনোনিত হন। সর্বজন শ্রদ্বেয় নেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ১৯৮০ সালে সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, এর কিছুদিন পর থেকে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য পদ লাভ করেন। সর্বশেষ ২০১০ সালে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, ২০১১ সালের ২০ শে নভেম্বর সিলেট জেলা পরিষদের প্রশাসক, ২০১২ সালে দিএইডেড হাই স্কুল, সিলেটের গভর্ণিং বডির সভাপতি নির্বাচিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত স্বীয় পদে ভূষিত ছিলেন।
এছাড়ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের প্রশসাক প্রবীন রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্বেয় নেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ২০১০ সাল থেকে ১৩ সাল পর্যন্ত অগ্রনী ব্যাংকের পরিচালক হিসাবে দায়িত্ব পালনসহ সিলেট বিভাগ আন্দোলনের অন্যতম সংগঠকের ভূমিকা পালন, ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেটের সভাপতির দায়িত্ব পালন করেন।
আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান চলতি বছরের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি রাজনৈতিক কর্মকান্ড থেকে কিছুটা দূরে সরে যান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.