শীর্ষ সংবাদ

আব্দুল কাদিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

unnamed (4)দক্ষিণ সুরমার বারখলা এলাকার আব্দুল কাদির (২৩) এর হত্যাকারীদের ফাঁসির দাবীতে নিহত আব্দুল কাদিরের পিতা মাতা ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

দক্ষিণ সুরমার কাজিরবাজার ব্রীজ সংলগ্ন বাইপাস রোডের সম্মুখে মঙ্গলবার এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নছিবুর রহমান বেলাল, সোলেমান হোসেন সুমন, জয়নাল আহমদ, ফারুক আহমদ, আবুল হোসাইন শামু, খায়রুল আমিন রাফসান, তাজুল আহমদ, আসলম আহমদ, খোকন মিয়া, দেলওয়ার হোসেন, নিহত আব্দুল কাদিরের পিতা রফিকুল ইসলাম, আব্দুল কাদিরের মাতা নাসিমা আক্তার প্রমুখ।

এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিগত ৯জুলাই, ২১ রমজান দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের অন্তর্গত খানুয়া সদরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ঘুমানোর অপরাধে সকালে বেলায় কর্মজীবী কিশোর আব্দুল কাদিরকে নির্মমভাবে হত্যা করা হয়। এঘটনায় নিহত আব্দুল কাদিরের মা নাসিমা আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আব্দুল কাদিরের হত্যাকারীদের ফাসি দিয়ে বিচার কাজ সম্পন্ন করতে হবে। সন্ত্রাসীদের অপতৎপরতা ও নির্লজ্জ হত্যাকান্ডে দেশ আজ কলঙ্কিত হচ্ছে। তাই এই সকল হত্যাকারী সন্ত্রাসীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে।-বিজ্ঞপ্তি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.