শীর্ষ সংবাদ

মাহমুদউল্লাহর সঙ্গে ক্রিকেট খেললেন মার্কিন রাষ্ট্রদূত

মাহমুদউল্লাহর ঘূর্ণি সামলাতে একটু বেগই পেতে হলো। একবার, দুবার, দানে দানে তিন দান! মারলেন উড়িয়ে। হাওয়ায় ভেসে বল চলে গেল...। বল কোথায় গেল সেটি না জেনে ব্যাটসম্যানের নামটা আগে শুনুন্তমার্সিয়া বার্নিকাট, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। যে হাতে সই হয় গুরুত্বপূর্ণ সব ফাইলপত্র, সে হাতেই উঠল ক্রিকেট ব্যাট! ব্যাট ছেড়ে বল হাতেও দেখা গেল তাঁকে। স্পিনে কাবু করতে চাইলেন ব্যাটসম্যান মাহমুদউল্লাহকে।
রাষ্ট্রদূত পরিচয় ছাপিয়ে ক্ষণিকের জন্য হয়ে গেলেন পুরোদস্তুর ক্রিকেটার! এমন দৃশ্যের অবতরণা শুক্রবার সকালে বিসিবি একাডেমি মাঠে। উন্নয়ন সংস্থা ইমেগো ডিজিটাল, ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) ও মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজন করা হয় ছয় ওভারের এক প্রীতি ম্যাচ। সে ম্যাচ উদ্বোধন করতে গিয়েই ক্রিকেটার হিসেবে আবির্ভাব বার্নিকাটের।  
ম্যাচ শেষে কথা বললেন প্রতিবন্ধীদের অধিকার নিয়ে। মার্কিন রাষ্ট্রদূত আহ্‌বান জানালেন, সব পেশায় প্রতিবন্ধীদের সমান সুযোগ দেওয়ার। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড পরিচালক আহমদ সাজ্জাদুল আলম ববি ও মিডিয়া ব্যক্তিত্ব আবদুর নূর তুষার। ছিলেন বিসিবির মিডিয়া এবং কমিউনিকেশন কমিটির প্রধান জালাল ইউনুস ও বিবিসি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.