শীর্ষ সংবাদ

যেভাবে মাত্র ১৪ লাখের জন্য বঞ্চিত হচ্ছে ১২ কোটি মানুষ! (ভিডিও)

‘জ্বালানি নিরাপত্তা’র কথা বলে বর্তমানে অপরিহার্য সেবা বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তাঁরা বলছেন, মাত্র ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর কথা বিবেচনায় রেখে দৈনিক দুই ডলারের নিচে আয় করা প্রায় ১২ কোটি মানুষকে বঞ্চিত করা হচ্ছে। আর অপরিহার্য এ সেবার পেছনে অতিরিক্ত অর্থ ব্যয়ে জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি হবে বলেও মনে করছেন তাঁরা। তাঁদের মতে, এ সিদ্ধান্ত গণবিরোধী।
বিদ্যুৎ ও গ্যাসের এই মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ জনগণ। বিদ্যুতের ক্ষেত্রে ইউনিটপ্রতি ৩০ পয়সা হিসাবে মাসে অতিরিক্ত ন্যূনতম ২০০ টাকা আর গ্যাসের চুলায় ২০০ টাকা বৃদ্ধিতে সামনের দিন নিয়ে তাঁরা পড়েছেন চরম দুশ্চিন্তায়।  
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কৃষিকাজে ব্যবহৃত সেচপাম্পে বিদ্যুতের দাম না বাড়ানোর কথা বলা হলেও এনার্জি রেগুলেটরি কমিশনের মূল্যবৃদ্ধির তালিকায় এ ক্ষেত্রে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি এক টাকা ৩০ পয়সা বেড়েছে বলে দেখা গেছে।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে—

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.