স্টাফ রিপোর্টার ::
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৬ এর মূল ভেন্যু হিসাবে মনোনীত সিলেট জেলা স্টেডিয়ামটির সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করতে সিলেটে আসেন আইসিসি’র নিরাপত্তা বিশ্লেষক নথান কের। আজ ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে তিনি সিলেট জেলা স্টেডিয়ামটি পর্যবেক্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, ডিজিএফআই-সিলেট এর উপ-পরিচালক কাজী রাজীব রুবায়েত হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রহমতউল্লাহ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু ও আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী মাজেদ আহমদ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন