বিনোদন ডেস্ক:
ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছেন ন্যানসি। প্রায় বছরখানেক আগেই এর নির্মাণ কাজে হাত দিয়েছিলেন তিনি। পাঠকদের কাছে খবরটি পুরনো। তাদের জন্য নতুন খবর হল ইতিমধ্যে শেষ হয়েছে এই বাড়ির নির্মাণ কাজ। এখন শুধু রঙ করার কাজ বাকি। তবে এরইমধ্যে এই বাড়িতে তল্পিতল্পাসহ উঠে গিয়েছেন ন্যানসি।
এ প্রসঙ্গে তিনি প্রিয়.কমকে বলেন, ‘বাড়ির কাজ কিছুদিন আগে শেষ হয়েছে। তবে রঙ করা এখনও শেষ হয়নি। শীতের মৌসুম গেলে রঙ করা শুরু করবো। আপাতত এই বাড়িতেই পরিবারের সবাই থাকা শুরু করেছি। দীর্ঘদিন নির্মাণ কাজের পর নিজের বাড়িতে উঠতে পারার অনুভূতিই অন্যরকম।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন