শীর্ষ সংবাদ

মৃত্যু গুজব: মুখ খুললেন সাবানা

16বিনোদন ডেস্ক: ঢালিউডের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী শাবানা মারা গেছেন এমন গুজব চাউর হয় গতকাল। শুধু দেশে নয়, বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরাও এ খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে। খোদ অভিনেত্রী শাবানাও এ খবরে বিব্রতকর অবস্থায় পড়েন।

শাবানার খুব কাছের একজন মানুষ প্রখ্যাত নির্মাতা আজিজুর রহমান বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী শাবানার সঙ্গে মুঠোফোনে কথা বলে জানান, এমন গুজবে শাবানা খুবই বিরক্ত।

গুজবের বিষয়ে শাবানা বলেন, ‘দিনভর আমার কাছেও এ ধরনের প্রচুর ফোন কল এসেছে। আমি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছি। কেন, কোন কারণে এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করা হলো জানিনা। এমন খবর প্রকাশ করা কোনোভাবেই উচিত নয়। এতে শুধু আমি ও আমার পরিবার নয়, আমার ভক্তরাও বিভ্রান্ত ও বিব্রতকর অবস্থায় পড়ে। আশা করছি এ ধরনের কাজ থেকে সংশ্লিষ্টরা বিরত থাকবেন।’

নব্বই দশকের শেষদিকে পরিবার নিয়ে অভিনেত্রী শাবানা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.