শীর্ষ সংবাদ

জিয়ার কবরে হাত পড়লে খবর আছে: প্রধান

132033_1নিউজ ডেস্ক:
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের নকশার দোহাই দিয়ে শেরেবাংলা নগর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানোর অপচেষ্টা মেনে নেয়া হবে না। তাই জিয়ার কবরে হাত পড়লে খবর আছে।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর আসাদ গেটের জিইউপি মিলনায়তনে মেহেরপুর জেলা জাগপার নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধান।

জাগপা সভাপতি বলেন, ‘জিয়াউর রহমানের আহ্বানে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। তার নামেই স্বাধীনতা রক্ষার সংগ্রাম চলবে, নব্য বাকশালের কারাগার ভেঙে গণতন্ত্রকেও মুক্ত করা হবে ইনশাআল্লাহ। জীবন থাকতে ক্রীতদাসের শাসন ও দিল্লীর গোলামী মেনে নেয়া হবে না।’

সরকারের উদ্দেশে শফিউল আলম প্রধান বলেন, ‘চেতনার দোপাট্টা গায়ে জড়িয়ে পাকিস্তানি জামানার লুই আই কানের নকশার দোহাই দেবেন না। কার কবর কোথায় হয় এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আপনারাও তা ভালো জানেন। জিয়ার কবরে হাত পড়লে খবর আছে। আর এজন্য বিএনপি-জাগপা ও ২০ দলের দরকার হবে না। সুতরাং যার খেলা সেই খেলুন।’

অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা কমিটির আহ্বায়ক আবু তালেব বিশ্বাসসহ জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান, জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, যুগ্ম-সম্পাদক দেওয়ান নাসিরউদ্দিন, সমাজসেবা সম্পাদক দেওয়ান মো. রোকনউদ্দিন হাজারী, সহ-দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, যুব জাগপার সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: আরটিএনএন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.