শীর্ষ সংবাদ

আলাদা হয়ে গেলেন রণবীর-ক্যাট!

full_935744035_1453012941বিনোদন ডেস্ক: আলাদা থাকতে শুরু করলেন ক্যাটরিনা কাইফ-রণবীর কাপুর। শোনা যাচ্ছে, ক্যাটরিনার কাইফের কার্টার রোডের ফ্ল্যাট ছেড়ে হিল রোডের উইলসন অ্যাপার্টমেন্টে চলে এসেছেন রণবীর কাপুর।

ঋষি কাপুর এবং নীতু কাপুরও সেই বাড়িতে নাকি কিছুদিনের মধ্যেই চলে আসবেন। প্রেমিকাকে ছেড়ে এবার মা-বাবার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর।

ক্যাটরিনা রয়ে গিয়েছেন তার পুরনো বাড়িতেই। আর তাতেই ধারণা তৈরি হয়েছে, যে তাদের বিচ্ছেদটা পাকা। জুটির সম্পর্ক নিয়ে জল্পনা অবশ্য অনেকদিন ধরেই চলছে।

রণবীরের বাড়ির ক্রিসমাস পার্টিতে হাজির ছিলেন ক্যাটরিনা। আবার ঋষি কিছুদিন আগেই বলে বসেছিলেন যে, ক্যাটরিনা কোনওদিন তাকে ‘বাবা’ সম্বোধন করার দুঃসাহস দেখাবেন না!

সম্প্রতি ক্যাটরিনার সিলভার স্ট্যান্ড অ্যাপার্টমেন্টের বারান্দায় ক্যাট-রণবীরকে খুব ভালো সময় কাটতে দেখা গেছে। তার পরেই রণবীরের এই বাড়িবদল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.