বিনোদন ডেস্ক:
২০০৮ সালের ২৮ ডিসেম্বর বিয়ে হয় মনির খান শিমুলের সঙ্গে নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদের। সংসার জীবন শুরুর পাঁচ বছরের মাথায় তাঁরা আলাদা থাকতে শুরু করেন।
দীর্ঘদিন পর দ্বিতীয় বারের মতো বিয়ে করলেন এ অভিনেত্রী। বর অভিনয়শিল্পী নাইম। আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে নাদিয়া ও নাইমের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান হয়।
নাদিয়া জানান, পারিবারিকভাবে গতকাল বৃহস্পতিবার বিয়ে হয়েছে। ঘরোয়া পরিবেশের ওই আয়োজনে উভয়ের পরিবারের ঘনিষ্টজনেরাই উপস্থিত ছিলেন। আজ বিবাহোত্তর সংবর্ধনা হচ্ছে। নতুন জীবন শুরুর মুহুত্বে সবার কাছে দোয়া চেয়েছেন নাদিয়া ও নাইম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন