বিনোদন ডেস্ক:
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা দেশের গুণী একজন অভিনেত্রী। তবে শুধু অভিনয়েই নয়, ধারাভাষ্যকার হিসেবেও তিনি এখন জনপ্রিয়। রেডিও ভূমিতে তার তার ক্রিকেট ধারাভাষ্য বেশ প্রশংসিত। আবারও তাকে ধারাভাষ্যকার হিসেবে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টুয়েন্টির চলতি সিরিজে রেডিও ভূমিতে ধারাভাষ্যকার ও খেলা বিশ্লেষক হিসেবে থাকছেন সুবর্ণা মুস্তাফা। খেলা শুরুর আগে, ইনিংস বিরতি ও খেলা শেষ হওয়ার পর এই তিন ভাগে কথা বলছেন, আলোচনা ও বিশ্লেষণ করছেন সুবর্ণা।
প্রাণবন্ত এ ধারাভাষ্যে খেলার উন্মাদনা বাড়াতে আরও থাকছেন রেডিও ভূমির নিয়মিত আরজে মাহফুজ, শামসুল, বোরহান, অমিতাভ, সামি, কামরুজ্জামান, তামান্না প্রমুখ। শুধু ক্রিকেট চলাকালীন নয়, রেডিওতে সাপ্তাহিক অনুষ্ঠান ‘সুবর্ণ সময় সরাসরিতে’ নিয়মিত অংশ নিচ্ছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন