শীর্ষ সংবাদ

৭২ ঘণ্টা আটকে গেলেন শ্রদ্ধা

shraddha-1425386330বিনোদন ডেস্ক:
ব্যস্ততা বলিউড তারকাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সব সময়েই কাজে ব্যস্ত থাকতে হয় তাঁদের। তাই বলে টানা তিনদিন ধরে কাজ! সব কিছুরই তো সীমা থাকে। তবে আপাতত সীমার মধ্যে থেকে কাজ করার জো নেই শ্রদ্ধার। এনডিটিভির খবরে জানা গেল, ব্র্যান্ড এনডোর্সমেন্ট আর দুটো ছবির কাজে টানা ৭২ ঘণ্টার শিডিউলে আটকে পড়েছেন তিনি।
কাজের চাপে দম ফেলারও যেন ফুরসত পাচ্ছেন না শ্রদ্ধা।

‘বাঘি’ ছবির শুটিংয়ে ছিলেন ব্যাংকক, সারা দিন সেখানে কাজকর্মে কাটিয়েছেন, সেখান থেকে সরাসরি চলে গিয়েছিলেন এয়ারপোর্টে। মুম্বাইয়ের জন্য উড়াল দিয়েছেন মাত্র ঘণ্টাখানেকের কাজে। মুম্বাইয়ে গিয়ে একটি পণ্যের প্রচারণায় যোগ দেন সংবাদ সম্মেলনে, তারপর দুটো মিটিংয়ে যোগ দেন।

কাজ শেষে আবার তখনই এয়ারপোর্টে ফিরে এসেছেন, আবারও ব্যাংকক যেতে হয়েছে তাঁর। কারণ শুটিংয়ের কাজ চালু রয়েছে। সকালের শুটিং ধরতে তো হবে!

শ্রদ্ধার মুখপাত্রের বরাতে জানা গেছে, মাত্র ঘণ্টাখানেকের জন্যই মুম্বাইয়ে গিয়েছিলেন শ্রদ্ধা। তাঁর এনডোর্স করা ব্র্যান্ডের সংবাদ সম্মেলনে যোগ দেওয়াই ছিল উদ্দেশ্য। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাংকক ফিরেছেন তিনি, কারণ চাননি তাঁর কারণে ছবির শুটিংয়ে এতটুকুও বাধা পড়ুক।

শ্রদ্ধা এখন ব্যস্ত দুটি ছবি নিয়ে, ‘বাঘি’ এবং ‘রক অন ২’। দুটি ছবিই ২০১৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.