শীর্ষ সংবাদ

ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জামায়াতের

downloadনিউজ ডেস্ক::
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ ছাত্রলীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াতের সাবেক এই এমপি বলেন, আওয়ামী লীগের অংগ সংগঠন ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাস, মারামারি, খুনাখুনি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ছিনতাই, গুম, অপহরণ, সিট বাণিজ্য ও ভর্তি বাণিজ্যের কারণে শিক্ষাঙ্গণে শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রলীগের সন্ত্রাসীরা কক্সবাজার জেলা জামায়াতের অফিসে এবং তৎসংলগ্ন ছাত্রদের একটি মেসে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করেছে ও তার আশে-পাশের দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করেছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, হেন কোন অপরাধ নেই যা ছাত্রলীগের নেতা-কর্মীরা করে না। তাদের জুলুম-নির্যাতন, অত্যাচারে দেশের অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের সন্ত্রাসী তাণ্ডবের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি।বিডি২৪লাইভ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.