শীর্ষ সংবাদ

পিছিয়ে গেলো ফারিয়া-ইমরান হাশমির শুটিং

full_962361145_1449253175বিনোদন ডেস্ক::
সিনেমায় এসে এরই মধ্যে বেশ সাড়া ফেলেছেন বাংলাদেশী অভিনেত্রী নুসরাত ফারিয়া। ওপার বাংলায় কাজ করার পাশাপাশি দেশিয় চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে সবচেয়ে বেশি অালোচনায় আসেন বলিউড সিনেমায় নাম লেখানোর পর। আর সেখানে তার বিপরীতে অভিনয় করবেন সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমি। গেল মাসে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এবং এ বছরে হবে না বলে জানা গেছে।

সিনেমার হিরো ও হিরোইন অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত আর গল্প লেখার কাজ কিছুটা বাকী থাকায় বিষ্ণু দত্ত পরিচালনায় ‘গাওয়া দ্য উইটনেস’ ছবির শুটিং শুরু হবে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে।

নুসরাত ফারিয়া ও ইমরান হাশমি এখন ব্যস্ত রয়েছেন অন্য সিনেমার শুটিং নিয়ে। বর্তমানে কলকাতায় যৌথ প্রযোজনার ছবি ‘হিরো-৪২০’র ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছন সেনসেশন ফারিয়া। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার হিরো ওম।

অন্যদিকে ‘জান্নাত’ খ্যাত বলিউডের টপ মোস্ট নায়ক ইমরান ব্যস্ত রয়েছেন ক্রিকেটার আজহারউদ্দিনের জীবন নিয়ে নির্মিত ‘আজহার’ ছবি নিয়ে। তার বিপরীতে অভিনয় করছেন প্রাচী দেশাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.