শীর্ষ সংবাদ

দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু

Electricity20150604212453স্টাফ রিপোর্টার::
সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খতিরা গ্রামের ইন্তাজ আলীর ছেলে লিটন মিয়া (৩৫)।

গত মঙ্গলবার রাতে বাড়ীর বসতঘরে মেইন সুইচের কাটআউট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। সাথে সাথে লিটন মিয়াকে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিত হোসেন জানান, বিষয়টি দক্ষিণ সুরমা থানাকে অবহিত করে প্রশাসনের অনুমতি নিয়ে লিটন মিয়ার দাফন সম্পন্ন করা হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.