শীর্ষ সংবাদ

সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্যারিসে ফুটবল টুর্নামেন্ট

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাজারো প্রবাসীদের উপস্হিতিতে ফ্রান্সের একমাত্র ক্রীড়া সংগঠন শাহজালাল স্পোটিং ক্লাব আয়োজিত বাৎসরিক ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর প্রথম পর্ব ফ্রান্সের লাকর্নভ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সে দীর্ঘদিন থেকে একটি শক্তিশালী ক্রীড়াঙ্গন গঠনের লক্ষে কাজ করে যাচ্ছে শাহজালাল স্পোটিং ক্লাব। বহুল প্রত্যাশিত এ ফুটবল টুর্ণামেন্টে প্রতিবছরের মত এবারো প্যারিসের জনপ্রিয় ফুটবল ক্লাব এলেভেন ষ্টার ,কানাইঘাট একাদশ,কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন,রাইজিং ষ্টার,সিলেট একাদশ,বিশ্বনাথ একাদশ,এম এ জি ওসমানী স্পোটিং ক্লাব ,লা প্লেন একাদশ,সুনামগন্জ একাদশ,বাটেরা স্পোটিং ক্লাব,সিলেট রয়েল স্পোর্টিং ক্লাব সহ মোট ১১টি ফুটবল ক্লাব অংশগ্রহন করে।নিজ দলের খেলা দেখতে ও প্রবাসের ব্যাস্ততা কাটাতে দুপুর থেকেই খেলার মাঠ দর্শক পুর্ণ হয়ে উঠে। টুর্নামেন্টের উদ্ভোধন করেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের হেড অফ কাউন্সিলার হযরত আলী খাঁন,এসময় আরো উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সভাপতি কামরুল হাসান বকুল,সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতির সাবেক সভাপতি সালেহ আহমদ চৌধুরী,সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম। এসময় শাহাজালাল স্পোর্টিং ক্লাব এর সহ সাধারণ সম্পাদক রেয়াজুল এর পরিচালনায় উপস্হিত সকল দর্শককে শুভেচ্ছা জানান শাহাজালাল স্পোর্টিং ক্লাব এর সভাপতি ফয়ছল উদ্দীন। ফ্রান্সের বাংলাদেশী ক্রীড়াংগনে শাহজালাল স্পোর্টিং ক্লাব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে উল্লেখ করেন উপস্হিত ফ্রান্সের ক্রীড়ামোদীরা।খেলা দেখতে এসময় আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের সভাপতি শরীফ আল মোমিন,সাংগঠনিক সম্পাদক হেনু মিয়া,সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেইন কয়েছ,বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের ক্রীড়া সম্পাদক এম এম রুমেল,মেরি দ্যা ক্লিসি সুপার মাখসের চেয়ারম্যান মফিজ আলী,সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন,কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ উদ্দীন,বংগবন্ধু পরিষদ ফ্রান্সের সহ সাধারণ সম্পাদক আশারাফুর রহমান, শাহজালাল স্পোর্টিং ক্লাব এর উপদেষ্টা আব্দুল আহাদ,বদরুল ইসলাম,জাফর খান নান্নু,হেলাল আহমদ,সাবেক সভাপতি গিয়াস উদ্দীন,শাহজালাল স্পোর্টিং ক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম,অর্থ সম্পাদক তানভির আহমদ,আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন রশীদ এনাম,ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির,দপ্তর সম্পাদক জুবের আহমদ মামুন,প্রচার সম্পাদক আব্দুল আহাদ,সামসুল ইসলাম সহ সংগঠনের নেতারা। আগামী রবিবার টুর্নামেন্টের ২য় পর্ব লাকর্নভ মাঠে অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.