শীর্ষ সংবাদ

বাসা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ!

download (4)রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :   রাজধানীর সবুজবাগে এক গৃহবধূকে বাসা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার তাঁর ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ওই নারীর অভিযোগ, গত মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে সবুজবাগ এলাকার ‘চিহ্নিত বখাটে’ খোকন, লিটন, মনির, কবির, মেহেদিসহ ১০ জন তাঁর বাসায় আসেন। তখন তিনি ও তাঁর স্বামী বাসায় ছিলেন। ওই ব্যক্তিরা বাসায় এসে জানতে চান, তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী কি না? ওই নারী বলেন, স্বামী-স্ত্রী পরিচয় দেওয়ার পর তাঁরা কাবিননামা দেখাতে বলেন। কিন্তু তখন বাসায় কাবিননামা না থাকায় তাঁরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

ওই নারীর ভাষ্য, টাকা দিতে না পারায় প্রথমে তাঁর স্বামীকে মারধর করা হয়। এরপর মুখ চেপে ধরে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে তাঁকে ধর্ষণ করেন তাঁরা। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে তিনি থানায় গিয়ে মামলা করেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মুন্সি লোকমান বলেন, গতকাল রাতে ওই নারী থানার এসে মামলা করেন। এরপর আজ ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে আনা হয়। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা শেষে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Daily Manchitro Designed by dailysylhet.blogspot.com Copyright © 2014

Blogger দ্বারা পরিচালিত.