চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার আওতাধীন পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। দিনের বেলায় হোটেলের রুম ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এদের আটক করা হয়।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। আটককৃতদের মধ্যে ১৬ জন তরুণ এবং ১৪ জন তরুণী। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জানান, পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকার হোটেল সাইমা ইন্টারন্যাশনালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে গোপন তথ্যে নিশ্চিত হয়ে বুধবার হোটেল ওই হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৬ জন তরুণ এবং ১৪ জন তরুণীসহ মোট ৩০ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা সমুদ্র সৈকতে বেড়াতে এসে ওই হোটেলে ঘন্টা হিসেবে কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। অভিযোগ রয়েছে, ওই আবাসিক হোটেলটির মালিক স্ব-উদ্যোগে হোটেলের এই অসামাজিক কার্যকলাপে তরুণ-তরুণীদের লিপ্ত হওয়ার সুযোগ দিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা আয় করে আসছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই হোটেলের মালিক প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ১২ ঘন্টায় ১২ জোড়া তরুণ-তরুণীকে কক্ষ ভাড়া দিয়ে প্রতি ঘন্টার জন্য ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করেন। হোটেল মালিক শুধুমাত্র একটি কক্ষ থেকেই দৈনিক আয় করেন ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। অতিরিক্ত এই অর্থলোভে রীতিমতো অসামাজিক কার্যকলাপের বাজার খুলে বসেছিল হোটেল সায়মা ইন্টারন্যাশনাল। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, পতেঙ্গা সৈকত এলাকায় কোন অসামাজিক কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া হবে না। হোটেল সায়মা ইন্টারন্যাশনালের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অসামাজিক কার্যকলাপবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন